আপনার Ghor অ্যাকাউন্ট মুছুন
Ghor (ঘর) অ্যাপ বা ghor.app ওয়েবসাইটের অ্যাকাউন্ট আর তার সব ডেটা মুছে ফেলতে চাইলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
কীভাবে অনুরোধ করবেন
- যে ইমেইল বা মোবাইল নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, সেখান থেকে privacy@ghor.app ঠিকানায় ইমেইল পাঠান।
- বিষয়ে লিখুন “Delete my Ghor account” আর ইমেইলে আপনার অ্যাকাউন্টের ইমেইল বা মোবাইল নম্বর দিন।
- অ্যাকাউন্টটি আপনার কিনা যাচাই করতে আমরা একটি কোড পাঠাতে পারি।
- যাচাইয়ের পর ৩০ দিনের মধ্যে অ্যাকাউন্ট মুছে ফেলা হয় এবং আপনাকে জানানো হয়।
মোবাইল অ্যাপে: হোম স্ক্রিনের নিচে “অ্যাকাউন্ট মুছুন” চাপলে এই পাতাটি খুলবে।
অ্যাকাউন্ট না মুছে কিছু তথ্য মুছুন
অ্যাপে কোনো খরচ বা ব্যক্তিগত খরচের সারিতে চেপে ধরে রাখলে সেটি মুছে যায়। সম্পত্তি, ফ্ল্যাট, রসিদ আর এনআইডি ছবি ghor.app-এর ড্যাশবোর্ড থেকে মুছতে পারবেন। অন্য কিছু মুছতে চাইলে privacy@ghor.app ঠিকানায় লিখুন।
যা মুছে যায়
- প্রোফাইল: নাম, ইমেইল, মোবাইল, পাসওয়ার্ড, এনআইডি ছবি, স্বাক্ষর।
- সম্পত্তি, ফ্ল্যাট, ভাড়াটিয়ার তালিকা, চুক্তি, বকেয়া, খরচ, ব্যক্তিগত খরচ, স্ক্যান করা ছবি।
- মেসেজ, নোটিফিকেশন, ফোনের লগইন সেশন।
যা কিছুদিন রাখা হয়
- কর আইনে লাগলে পেমেন্ট ও রসিদের রেকর্ড আইনে যতদিন বলে ততদিন রাখা হয়, তারপর মুছে ফেলা হয়।
- সার্ভারের নিরাপত্তা লগ (আইপি ঠিকানা, সময়) ৩০ দিন পর নিজে থেকে মুছে যায়।
- এনক্রিপ্ট করা ব্যাকআপ থেকে ডেটা ৩০ দিনের মধ্যে সরে যায়।
আরও জানতে দেখুন প্রাইভেসি পলিসি।