সর্বশেষ হালনাগাদ: 8 November 2026

প্রাইভেসি পলিসি

এই নথিতে ব্যাখ্যা করা হয়েছে Ghor (ghor.app) আপনার সম্পর্কে কী তথ্য সংগ্রহ করে, কেন করে, এবং কীভাবে এটি সুরক্ষিত রাখে। এটি সরল ভাষায় লেখা; আইনি অনুবাদ প্রয়োজন হলে নিচের ইংরেজি সংস্করণ আমাদের চুক্তিগত নথি।

আমরা কী সংগ্রহ করি

  • অ্যাকাউন্ট তথ্য: নাম, ইমেইল বা মোবাইল, পাসওয়ার্ড (এনক্রিপ্ট করা)।
  • সম্পত্তি ও ভাড়া তথ্য: সম্পত্তি, ফ্ল্যাট, ভাড়াটিয়া, রসিদ, চুক্তিনামা, যা আপনি যোগ করেন।
  • ঐচ্ছিক তথ্য: এনআইডি ছবি (নিজে আপলোড করলে), লোগো, ডিজিটাল স্বাক্ষর।
  • রসিদ ও বিলের ছবি: আপনি “ছবি তুলুন” বা “আপলোড” চাপলে শুধু তখনই ক্যামেরা চালু হয়। ছবি থেকে লেখা পড়তে আমরা Anthropic-এর এআই সেবা ব্যবহার করি; তারা এই ছবি দিয়ে মডেল প্রশিক্ষণ দেয় না।
  • ফ্ল্যাট ও টু-লেট বিজ্ঞাপনের ছবি: বাড়িওয়ালা ছবি যোগ করলে আমরা ছবির ভেতরের তথ্য (কবে তোলা, কোন ক্যামেরা, কোন সফটওয়্যারে সম্পাদিত, আর ছবিতে থাকলে জিপিএস অবস্থান) পড়ি, যাতে পুরোনো, অন্য জায়গার বা এআই দিয়ে বানানো ছবি ধরা যায়। এই তথ্য শুধু বাড়িওয়ালা আর আমাদের অ্যাডমিন দেখেন। ভাড়াটিয়ারা যে ছবি দেখেন, তা থেকে অবস্থানসহ সব তথ্য মুছে ফেলা হয়। বাড়ির অবস্থান সেট করলে সেটিও কখনো প্রকাশ্যে দেখানো হয় না। অ্যাপ আপনার ফোনের চলমান অবস্থান নেয় না।
  • মোবাইল অ্যাপ: একই অ্যাকাউন্ট। লগইন টোকেন আপনার ফোনের সুরক্ষিত কী-স্টোরে থাকে। অ্যাপে কোনো বিজ্ঞাপন বা ট্র্যাকিং নেই।
  • প্রযুক্তিগত তথ্য: আইপি ঠিকানা, ব্রাউজার তথ্য, লগ, সিস্টেম নিরাপত্তার জন্য।

আমরা যা করি না

  • আমরা আপনার তথ্য বিক্রি করি না। কোনো তৃতীয় পক্ষের কাছে কখনোই না।
  • বিজ্ঞাপন নেটওয়ার্কে শেয়ার করি না।
  • ভাড়াটিয়ার ডেটা অন্য মালিককে দেখাই না। প্রতিটি অ্যাকাউন্ট সম্পূর্ণ আলাদা।

আপনার অধিকার

  • যেকোনো সময় আপনার ডেটা এক্সপোর্ট করুন।
  • অ্যাকাউন্ট মুছে দিতে অনুরোধ করুন, সব ডেটা ৩০ দিনের মধ্যে সরিয়ে ফেলব। কীভাবে: অ্যাকাউন্ট মুছুন।
  • ভুল তথ্য সংশোধন করুন বা আপডেট করুন।

যোগাযোগ

প্রশ্ন থাকলে: privacy@ghor.app। আমরা ৭ কর্মদিবসের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি।

The complete English policy is below. View in English →